চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীসহ বিপুল মানুষের ঢল নামে জানাজায়।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী।