নীলফামারীতে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় শিশু ও পরীক্ষার্থীসহ নিহত ২
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঈদগাহের দেওয়ালে ধাক্কা দিলে সাত মাস বয়সী এক শিশু এবং একজন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বরসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।