মধুপুরে ৪ কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশা, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর ও পলাইটেকি গ্রামের প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় থেকে ছালাম মোড় হয়ে পাকা সড়ক পর্যন্ত বিস্তৃত এই সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক গ্রামের মানুষ।