গাজীপুরে স্কুল বিরতিতে গিয়ে নিখোঁজ ছাত্র, মিলল রক্তমাখা পোশাক ও জুতা
গাজীপুরের কাপাসিয়ায় মো. তাফসিরুল ইসলাম অন্তর (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর বীরউজুলী বাজারের একটি তিনতলা ভবনের ছাদ থেকে তার রক্তমাখা প্যান্ট, জামা, জুতা ও পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি।