Skip to main content

Topic/Tag : গরুর মাংস


পাইকগাছায় মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন

খুলনার পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ হয়ে যাওয়ার আলোচিত ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবরেটরি পরীক্ষায় মাংসে কোনো ক্ষতিকর রাসায়নিক বা ফরমালিনের অস্তিত্ব না মেলায় এলাকাবাসীর মধ্যে থাকা দীর্ঘদিনের আতঙ্ক ও বিভ্রান্তি কেটে গেছে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের মাঝেই স্বস্তি ফিরেছে।

খুলনায় রান্নার সময় সবুজ হয়ে যায় গরুর মাংস

খুলনার পাইকগাছায় পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এক বিচিত্র ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কড়াইতে দেওয়ার মাত্র দুই মিনিটের মাথায় মাংসের রং বদলে গাঢ় সবুজ হয়ে যায় এবং মাংস ধোয়া পানি কুচকুচে কালো বর্ণ ধারণ করে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।