২ মিনিটে গোপন ক্যামেরা শনাক্ত করার ৫টি কার্যকর উপায়
ছুটির দিনে ঘুরতে গিয়ে হোটেলের রুম কিংবা শপিং মলের ট্রায়াল রুমে পোশাক পরিবর্তনের সময় এখন অনেকের মনেই একটি আতঙ্ক কাজ করে— ‘এখানে কোনো গোপন ক্যামেরা নেই তো?’ সাম্প্রতিক সময়ে দেশে ও বিদেশে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে হয়রানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক জরিপ অনুযায়ী, প্রায় ৫৮ শতাংশ মানুষ গোপন ক্যামেরা নিয়ে উদ্বেগে থাকেন।