Skip to main content

Topic/Tag : থানাহাট ইউনিয়ন


কুড়িগ্রামের থানাহাট ইউনিয়নে ভুয়া প্রকল্পে কোটি টাকা লোপাট

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সরকারি নথিতে অধিকাংশ প্রকল্প শতভাগ বাস্তবায়ন দেখিয়ে বরাদ্দের সমুদয় অর্থ উত্তোলন করা হলেও সরেজমিনে গিয়ে মিলেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোথাও একই সড়ককে ভিন্ন ভিন্ন নামে একাধিক প্রকল্প দেখিয়ে অর্থ লুট করা হয়েছে, কোথাও আবার অস্তিত্বহীন কবরস্থান সংস্কারের নামে টাকা তোলা হয়েছে। এমনকি পুরোনো সিসি ঢালাই সড়ককে নতুন কাজ হিসেবে দেখিয়েও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।