ছাত্রদের ওপর লাঠিচার্জের ঘটনায় অরিজিৎ সিংয়ের ক্ষোভ প্রকাশ
দিল্লিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চলা অস্থিরতার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সোমবার সংসদ অভিযানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।