হালুয়াঘাটে ৩ মাস ধরে তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, চিকিৎসা বঞ্চিত হাজারো মানুষ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৯নং ধারা ইউনিয়নের পূর্বধারা এলাকার সরকারি কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘ তিন মাস ধরে বন্ধ রয়েছে। দায়িত্বরত কর্মীর মৃত্যুর পর নতুন কেউ পদায়ন না হওয়ায় প্রতিষ্ঠানটিতে তালা ঝুলছে। ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজার হাজার মানুষ।