ভোলায় নির্মাণ শেষ হওয়ার আগেই বাঁধ ধসে বড় গর্ত, অনিয়মের অভিযোগ
ভোলার মনপুরায় উপকূল রক্ষায় প্রায় ১ হাজার ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন টেকসই বেড়িবাঁধে বারবার ধস ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি, অথচ সামান্য বৃষ্টিতেই বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দেড় লাখেরও বেশি উপকূলবাসীর মধ্যে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।