শেখ হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ কেন? ভারতকে বিএনপির প্রশ্ন
নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভারত তাকে আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু সেখানে আশ্রয়ে থেকে শেখ হাসিনা কেন রাজনৈতিক তৎপরতা ও গণমাধ্যমে কথা বলার সুযোগ পাচ্ছেন, সেটিই আমাদের প্রশ্ন।’