Skip to main content

Topic/Tag : মার্কিন প্রেসিডেন্ট


ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি, তদন্তে মার্কিন সিক্রেট সার্ভিস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস।

ইরানের উপেক্ষা, ট্রাম্পের বড় কথায় বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় নিজেই দাবি করেছিলেন, একজন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে দ্রুত স্বকীয় মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা হারানোর পথ হলো কোনো রেড লাইন নির্ধারণ করা এবং পরবর্তীতে তা কার্যকর করতে ব্যর্থ হওয়া। ইরান যুদ্ধের প্রায় ছয় মাস অতিক্রম করার পর, মার্কিন প্রেসিডেন্ট এখন নিজের সেই পুরানো সতর্কবার্তার মুখেই এসে দাঁড়িয়েছেন। ওয়াশিংটনের চাপ সত্ত্বেও বিশ্বজুড়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ। তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক হুমকি উপেক্ষা করে প্রতিরোধ অব্যাহত রেখেছে। এমন এক জটিল পরিস্থিতিতে ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ ওমানের বিরুদ্ধেও সামরিক আক্রমণের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তবে দীর্ঘদিনের ধারাবাহিক এই কঠোর হুমকির পর বাস্তব পদক্ষেপের অভাব ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি ও দর কষাকষির সক্ষমতা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তুলে ধরেছে।