অস্ত্র মামলায় আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে
চট্টগ্রামের ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।