চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারে মিলল ১ কোটি ৩২ লাখ টাকার ইয়াবা, আটক ২
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।