চারঘাটে খাল পুনঃখনন শেষে ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
রাজশাহীর চারঘাট উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নির্ধারিত বরাদ্দের মধ্য থেকে সাশ্রয় হওয়া ২৫ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হয়।