সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
মানিকগঞ্জের সিংগাইরে ইটবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নারীসহ আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।