গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের স্মারকলিপি
গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ভোলায় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই স্মারকলিপি প্রদান করে ১১ দলীয় ঐক্যজোট।