রাজনীতি, জননীতি ও পেশা
রাজনীতি কি আদতেই একটি পেশা? এ প্রশ্ন আজ সঙ্গত কারণেই করতে হচ্ছে। কারণ রাজনীতি একটা ব্রত হিসাবেই রাজনীতিবিদরা দেখতেন। দেশের কল্যাণে ও জনগণের স্বার্থে তারা নিজেদের উৎসর্গ করতেন। রাজনীতি জনগণ ও দেশের কল্যাণে এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার কাজ। তাই রাজনীতিবিদরা জনগণের সম্পদের রক্ষক হবেন। বৈধ ব্যবসা এবং অন্যান্য পেশার আশ্রয় নিয়ে অর্থ-সম্পত্তি অর্জনের অনেক উপায় থাকলেও অর্থ উপার্জনের জন্য রাজনীতি কোনো পেশার আওতায় আসতে পারে না- এমনটাই রাজনীতি বলতে জনগণ বুঝতো। ....
