আন্তর্জাতিক
গাড়িতে আগুন লেগে জীবন্ত পুড়ে মরল ৬ বন্ধু
ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার পর একটি গাড়িতে আগুন লেগে ছয় তরুণের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে রাজ্যটির মুজাফফরনগরের পানিপথ-খাতিমা জাতীয় মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তরুণদের সবাই হরিয়ানার হানসি জেলার দুটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ....
নেদারল্যান্ডসে ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে রাজপথে নেমেছেন লাখো মানুষ। ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ এবং দেশটির কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে এ বিক্ষোভ করেন তারা। ....
নেতানিয়াহু-আইজেনকটের মধ্যে নীতিগত খুব বেশি পার্থক্য নেই: ট্রাম্প
ইসরায়েলের নতুন সরকার গঠনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নীতিগত অবস্থানের দিক থেকে এই দুই নেতার মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তিনি। ....
ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যাওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। ....
আমার নেতৃত্বেই সরকারে যুক্ত হতে পারেন নেতানিয়াহু : আইজেনকোট
ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। তার নেতৃত্বে গঠিত হতে যাওয়া সম্ভাব্য সরকারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার অতি-ডানপন্থী মিত্রদেরও যোগ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। আইজেনকোট বলেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার অতি-ডানপন্থী মিত্ররা চাইলে সরকারে যুক্ত হতে পারেন। তবে সে ক্ষেত্রে সরকার পরিচালনার নেতৃত্ব দিতে হবে তাকেই। ....
মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত শতাধিক
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১২ জনের বেশি। ....
রিয়াদে একের পর এক বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত আরামকোর ভবন
সৌদি আরবের রাজধানী রিয়াদে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুথিদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এদিকে রাজধানীর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ....
সৌদিতে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১১ হাজার ৫৮৭টি অপরাধের ঘটনা শনাক্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ....
তিন দিনের সফরে ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি। তিনি রাজা তৃতীয় চার্লসের কনিষ্ঠ ভাই প্রিন্স এডওয়ার্ডের (এডিনবরার ডিউক) স্ত্রী। তার আসন্ন এ সফরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি নারী ও মেয়েদের সুরক্ষা, কল্যাণ এবং ক্ষমতায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। ....
ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ, হরমুজে দুই ট্যাংকারে আগুন
ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে হরমুজ প্রণালির ‘অননুমোদিত পথে’ চলাচলের চেষ্টা করার সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। ....
ক্যালিফোর্নিয়ায় আকাশে দুই স্কাইডাইভারের সংঘর্ষে নিহত ২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবতরণের সময় আকাশে দুই স্কাইডাইভারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনই নিহত হয়েছেন। ....
নেতানিয়াহু নন, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট
ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আনুষ্ঠানিকভাবে তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের সুযোগ পেলেন সাবেক এই সেনাপ্রধান। ....
যুদ্ধ বন্ধে অনড় ইরান, ট্রাম্পের ওপর চাপ বাড়ানোর কৌশল
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের পরাজয়কে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে ইরানের কট্টরপন্থিরা। তাদের মতে, যুদ্ধের অবসান ঘটাতে হলে ওয়াশিংটনকে আরও বড় ছাড় দিতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়িয়ে নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখছে দেশটির নেতৃত্ব। ....
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
পোল্যান্ডের ব্যস্ত ক্রাকো মার্কেট স্কয়ারে অতর্কিত গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। যারমধ্যে পুলিশ কর্মকর্তারাও আছেন। ....
গ্রেপ্তার এড়াতে টানা ৮ বছর ধরে নারীর ছদ্মবেশ, অতঃপর...
পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা ও কারাদণ্ড এড়াতে টানা আট বছর ধরে নারীর ছদ্মবেশে বসবাস করছিলেন তুরস্কের এক ব্যক্তি। ডাকাতির একটি মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে নিজের চেহারা ও পরিচয় পুরোপুরি বদলে নিজের বোনের পরিচয়ে লুকিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের কঠোর নজরদারি ও আঙুলের ছাপ পরীক্ষার জাদুকরি প্রযুক্তির কল্যাণে ধরা পড়ে গেছে তাঁর আসল পরিচয়। ....
