Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। গত রোববারের এ সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইসরায়েলি একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, দুই নেতার বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইরান ইস্যু। সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়ছে।

নেতানিয়াহুর কার্যালয় ও আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে সিএনএনের কাছে সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের আগে নেতানিয়াহুর এমন গোপন সফরকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সম্প্রতি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে নেতানিয়াহুর কার্যালয় বারবার জানিয়েছে, তারা এ ধরনের কোনো সতর্কবার্তা পায়নি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত।

এসএস