Image description

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। তবে পুলিশি বাধায় তারা সেখানে যেতে পারেননি। এ সময় কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে। তিনি বলেন, ‘জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন, ততদিন প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।’

এদিকে ভারতের পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হবে বলেও জানিয়েছে তারা। আটক ব্যক্তিদের পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শনিবার সকালে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। মুম্বাই থেকে বিমানে দিল্লিতে পৌঁছানোর পরই তাকে পুলিশ হেফাজতে নেয়।

এসএস