প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করছেন ঢাবি শিক্ষার্থী ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এমফিল গবেষকদের নিয়ে ‘রিসার্চ মেথডোলজি’ (Research Methodology) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের Centre for Arabic Teaching, Training and Research (CATTR)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় গবেষণার পদ্ধতি, কাঠামো, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণসহ একাডেমিক গবেষণার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. বি. এম. সিদ্দিকুর রহমান নিজামী এবং অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।
এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মিজানুর রহমান এবং ড. কামরুজ্জামান শামীমসহ বিভাগের সংশ্লিষ্ট শিক্ষক ও গবেষকেরা।
কর্মশালায় অংশগ্রহণকারী গবেষকেরা গবেষণার পদ্ধতিগত জ্ঞান ও একাডেমিক চর্চা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণ গবেষকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণার মানোন্নয়ন এবং উচ্চতর গবেষণায় কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের Centre for Arabic Teaching, Training and Research (CATTR) ভাষা শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।




Comments