Image description

বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়ে বড় অঙ্কের প্রাইজমানি নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে ওঠা দলটি ইতোমধ্যেই নিশ্চিত করেছে ৪৫.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪৬ কোটি টাকার সমান।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, এই অর্থের মধ্যে রয়েছে অংশগ্রহণ বাবদ ১০ মিলিয়ন ডলার, প্রস্তুতি অনুদান হিসেবে ২.৫ মিলিয়ন ডলার এবং রানার্সআপ হিসেবে নিশ্চিত ৩৩ মিলিয়ন ডলার।

এখন আর্জেন্টিনার সামনে রয়েছে আরও বড় পুরস্কারের হাতছানি। রবিবার দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারলে রানার্সআপের ৩৩ মিলিয়নের বদলে চ্যাম্পিয়ন হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার। সেক্ষেত্রে অংশগ্রহণ ও প্রস্তুতি অনুদানসহ আর্জেন্টিনার মোট প্রাইজমানি দাঁড়াবে ৬২.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫০ কোটি টাকা।

২০২৬ বিশ্বকাপের জন্য ইতিহাসের সর্বোচ্চ ৮৭১ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। ৪৮ দলের এই আসরে পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ধাপে পুরস্কার দেওয়া হচ্ছে।

২০২৬ বিশ্বকাপের পারফরম্যান্সভিত্তিক প্রাইজমানি:

চ্যাম্পিয়ন: ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬০০ কোটি টাকা)
রানার্সআপ: ৩৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৯৬ কোটি টাকা)
তৃতীয়: ২৯ মিলিয়ন ডলার (প্রায় ৩৪৮ কোটি টাকা)
চতুর্থ: ২৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২৪ কোটি টাকা)
৫ম–৮ম: ১৯ মিলিয়ন ডলার
৯ম–১৬তম: ১৫ মিলিয়ন ডলার
১৭তম–৩২তম: ১১ মিলিয়ন ডলার
৩৩তম–৪৮তম: ৯ মিলিয়ন ডলার