Image description

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক বাজে ব্যাটিং পারফরম্যান্সের কারণে ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।

আসন্ন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের সঙ্গে চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ সালে আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান আশরাফুল। শুরুতে শুধু ওই সিরিজের জন্য দায়িত্ব পেলেও পরে তার চুক্তির মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়।

প্রায় এক বছর দায়িত্ব পালনের পরও বাংলাদেশের ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিভাগের ব্যর্থতার পরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এসএস