মানবকণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম আর নেই
দৈনিক মানবকণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জাকির মাহমুদ সেলিম (৬২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০৩ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আগামীকাল শনিবার (০৪ জুলাই) সকাল ৯ টায় পটুয়াখালী বড় ঈদগাহ মাঠে মরহুমের জানাযা’র নামাজ অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক জাকির মাহমুদ সেলিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে পটুয়াখালীর সংবাদমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।




Comments