টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। মধুপুর থানার ওসি ফজলুল হক গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, রাত ১০টার দিকে জামালপুরগামী যাত্রীবাহী একটি বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।




Comments