Image description

দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর শহরের নয়নপুর এলাকার রিফাত ইমন (২২) ও এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফুলবাড়ী থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক রিফাত ইমন ঘটনাস্থলেই মারা যান। পরে মোটরসাইকেলের পেছনে থাকা এন্তাজুল হক সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

এসএস