ঢাকার সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাসটির সিটের কিছু অংশ পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এসএস




Comments