Image description

মুক্তির প্রথম ১১ দিনেই ১৩০ কোটি মিনিট দেখা হয়েছে হরর ওয়েব সিরিজ ‘ক্রিস্টাল লেক’। যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে প্রচারের পর ব্যাপক সাড়া ফেলেছে সিরিজটি। পিককের সর্বকালের সবচেয়ে বেশি দেখা মৌলিক চিত্রনাট্যনির্ভর সিরিজের তালিকায় এটি উঠে এসেছে চতুর্থ স্থানে।

চলতি বছর হরর সিনেমা ও সিরিজের সাফল্যের ধারায় নতুন সংযোজন ‘ক্রিস্টাল লেক’। জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’-এর প্রেক্ষাপটে নির্মিত সিরিজটি তুলে ধরেছে ভয়ংকর এক মা ও তাঁর ছেলের গল্প।

প্রেক্ষাগৃহে ‘অবসেশন’, ‘ব্যাকরুমস’ ও ‘রেসিডেন্ট ইভিল’-এর মতো সিনেমার সাফল্যের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও হরর কনটেন্টের জনপ্রিয়তা বাড়ছে। সেই ধারায় ‘ক্রিস্টাল লেক’-এর বিপুল দর্শকপ্রিয়তা নতুন করে আলোচনায় এনেছে সিরিজটিকে।