Image description

রাজধানী ঢাকায় প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর এবং সংগঠনের নানা কর্মসূচির কারণে যানজটসহ নানা রকম বিড়ম্বনায় পড়তে হয়। তার ওপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট মাত্র তিনদিন পর। ফলে রাজধানী আজ অন্যদিনের তুলনায় বেশিই ব্যস্ত থাকবে। তাই আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বের হওয়ার আগে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

তারেক রহমানের নির্বাচনী জনসভা:
ইসিবি চত্বরে দুপুর ২টায়। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবীর লালমাঠে, দুপুর সাড়ে ৩টায় ঢাকা-১৫ আসনের সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চবিদ্যালয়ে, বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় মাঠে, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের সাঁতারকুল।

বিদ্যুৎ উপদেষ্টার কর্মসূচি:
• দুপুর ২টা : বিদ্যুৎ ভবনে ৮টি অটোমেশন উদ্যোগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

জাইমা রহমানের কর্মসূচি:
• সকাল ১১টা : পুরনো এলিফ্যান্ট রোডে বিআইআইএসএস অডিটোরিয়ামে গোলটেবিল মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেবেন ব্যারিস্টার জাইমা রহমান ও ব্যারিস্টার সারা হোসেন।

এছাড়া বিকেল সাড়ে ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কে নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিতি থাকবেন জাইমা রহমান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কর্মসূচি:

দুপুর ১২টা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। পুরানা পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করা হবে। 

এবি পার্টির কর্মসূচি:
নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিজয়নগরে বিকেল সাড়ে ৩টায় এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ বদলাবে, নতুন নেতৃত্বে’ শীর্ষক ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে দলটি।