Image description

মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব পোঁড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

‎আজ বুধবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাঁড়াডোব পোঁড়াপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এই ব্যক্তি গাঁড়াডোব এলাকায় দুই বছর যাবত অবস্থান করে এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করতেন তিনি। দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপর সিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহ থেকে সিআইডির একটি টিম এসেছে। তার হাতের ছাপ নেয়া হয়েছে। সনাক্তকরণে কাজ চলছে। পরিচয় জানাগেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।