Image description

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নিখোঁজের তিন দিন পর ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির নাম শাহিন। সে বাহাদুরপুর উত্তর পাড়া গ্রামের তোলন মিয়ার ছেলে। 

জানা যায়, গত ১৪ মার্চ শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই এলাকাজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছিলেন, এক ফেরিওয়ালা শিশুটিকে নিয়ে যেতে পারে।

দীর্ঘ তিনদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটে ১৮ মার্চ বুধবার ভোরে। এ সময় পাশের একটি বাড়ির ময়লা-আবর্জনার গর্তে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা বারহাট্টা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান। 

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।