Image description

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক মোবারক আজাদের লেখা নতুন বই ‘জিডিতে লেখা প্রেম’। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে টাঙ্গন প্রকাশের ৫১৮ নম্বর স্টলে। 

শহরের অন্ধকার গলি থেকে গ্রামের নিঃশব্দ বিকেল, মফস্বলের চাপা কান্না থেকে মানুষের গোপন অপরাধ, সমাজের মুখোশ থেকে জীবনের অজানা বাঁক সব মিলিয়ে বইটি এক ভিন্ন স্বাদের গল্পগ্রন্থ। যেখানে ক্রাইম আছে। সমাজের কঠিন বাস্তবতার কথা আছে। ভালবাসার আলো আছে, আবার নৈতিকতার সীমা ভাঙা সম্পর্কে ঝড়ও আছে। মানুষের ভেতরের লড়াই, স্বপ্ন, পতন আর পুনর্জন্ম সবকিছু ধরার চেষ্টা করা হয়েছে এই বইয়ের ১৫টি গল্পে।

লেখক মোবারক আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতাসহ এক দশক ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত । বর্তমানে  লেখক জাতীয় দৈনিক পত্রিকায় সিনিয়র রিপোর্টার (ক্রাইম) হিসেবে কর্মরত আছেন। এছাড়া লেখকের ‘নীরব আলো’ নামে আরেকটি কাব্যগ্রন্থ আগামী রবিবার থেকে বই মেলায় পাওয়া যাবে।