জ্বলে জ্বলে আমি যদি হয়ে যাই ছাই,
ধীরে ধীরে ঠেলে দিও জলে ভাসাই।।
চেয়ে চেয়ে দেখো নাকো জলে ভাসা ছাই,
মনে মনে চেয়েছো যা, হয়ে গেছি তাই।।
ভেসে ভেসে যদি কভু ফিরে আসি নীড়ে,
ঠেলে ঠেলে ছেড়ে দিও বহুদূর তীরে।।
গানে গানে তুলো নাকো মোর কোনো সুর,
মনে মনে মেনে নিও, গেছি বহুদূর।।
ক্ষণে ক্ষণে জেগে উঠে খুঁজো নাকো মোরে,
কেঁদে কেঁদে এসে গেছি দূর অভিসারে।।
হেসে হেসে আলো দিও পাখি-ছাড়া নীড়ে,
ক্ষয়ে ক্ষয়ে ফেলোনা নীড়, অন্যের ভিড়ে।।
যুগে যুগে ভালোবেসো পাখি-ছাড়া ঘর,
কালে কালে নীড় যেন হয় নাকো পর।।




Comments