মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ থাকলেও কোন যানজট নেই। এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ওই এলাকায় গাড়ি সংকট রয়েছে। গাড়ি সংকট থাকায় পদ্মা সেতু এলাকা হতে খোলা ট্রাকে উঠে যাত্রীরা ছুটছেন গন্তব্যে।
বুধবার (১৮ মার্চ ) সকালে পদ্মা সেতু উত্তর থানার সামনে হতে ২০০ টাকা করে ভাড়ায় বরিশালে ট্রাকে চড়ে যাত্রীদের ছুটতে দেখা গেছে।
ঈদকে সামনে রেখে বুধবার ভোর হতেই পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। টোল আদায় এর সময় গাড়ির জটলা ও লক্ষ্য করা গেছে। তবে সেই জটলা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে ন। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। দীর্ঘ অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে।
এ ব্যাপারে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন সকাল পৌনে নয়টার দিকে বলেন, পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বেড়েছে তবে কোন যানজট নেই। গতকালের মতোই আজও চাপ রয়েছে।
তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় পদ্মা সেতু হয়ে ৩৮ হাজার ৫৫৭ টি গাড়ি পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮লক্ষ ৬০ হাজার ৯০০ টাকা।




Comments