এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরই শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া। আগামীকাল সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের কথা রয়েছে। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি ও ফি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগের নীতিমালা অনুযায়ী ভর্তি ফি প্রায় একই থাকতে পারে।
২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ফি ছিল—
ঢাকা মহানগর: বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা
ঢাকা ছাড়া অন্যান্য মহানগর: ৩ হাজার টাকা
জেলা পর্যায়ে: ২ হাজার টাকা
উপজেলা ও মফস্বলে: ১ হাজার ৫০০ টাকা
অন্যদিকে নন-এমপিও কলেজে ভর্তি ফি তুলনামূলক বেশি। ঢাকা মহানগরে বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া হয়।
ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা ফি নির্ধারিত ছিল। জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ২ হাজার ৫০০ টাকা। উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া হয়।
এ ছাড়া শিক্ষার্থীর প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ডের বিভিন্ন ফি বাবদ মোট ৩৩৫ টাকা দিতে হয়। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ভাতা বাবদ ১০০ টাকা রয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ভর্তি ফি ও অন্যান্য ফিতে বড় ধরনের পরিবর্তন আসছে না। এসএসসির ফল প্রকাশের আগেই, অথবা ফল প্রকাশের পরপরই, একাদশে ভর্তির বিস্তারিত প্রক্রিয়া জানিয়ে দেওয়া হতে পারে।
এসএস




Comments