অপেক্ষার অবসান হতে যাচ্ছে লাখো শিক্ষার্থীর। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় প্রকাশ করা হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঘোষণা অনুযায়ী, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা অনলাইনে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবেন।
অনলাইনে যেভাবে ফল দেখবেন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
ইন্টারনেট ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC Roll Year
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। এখানে Roll-এর জায়গায় নিজের পরীক্ষার রোল নম্বর এবং Year-এর জায়গায় ২০২৬ লিখতে হবে।
কলেজ থেকে ফল সংগ্রহ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব EIIN নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফলাফল শিট ডাউনলোড করতে পারবে। ফলে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজ থেকেও ফলাফল সংগ্রহের সুযোগ পাবেন।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন কবে থেকে?
যেসব শিক্ষার্থী প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হবেন, তাঁদের জন্য থাকছে পুনর্নিরীক্ষণের সুযোগ। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নিয়ম, ফি ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর আজকের ফলাফল লাখো শিক্ষার্থীর শিক্ষাজীবনের পরবর্তী ধাপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ




Comments