জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা এবং বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পৃথক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
তিতাস গ্যাস জানায়, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বিতরণ লাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেটসহ আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
অন্যদিকে, পিজিসিএল জানিয়েছে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানার গ্রাহকদের পাশাপাশি ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ও পিজিসিএল কর্তৃপক্ষ।
ডিআর




Comments