রাজধানীর মিরপুরে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরে ‘শিকর পরিবহন’-এর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় হঠাৎ বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের মুহূর্তে বাসটিতে কতজন যাত্রী ছিলেন বা এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, এর আগে শুক্রবার জুমার পর থেকে রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ একাধিক স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি শুক্রবার রাতেও মিরপুরের কাফরুল এলাকায় অপর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
হঠাৎ শুরু হওয়া এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানীর প্রধান চারটি প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ অন্তত দুই শতাধিক স্থানে তল্লাশি ও চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও বাড়ানো হয়েছে টহল।
ডিআর




Comments