Image description

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র ‘রাড্ডায়’ হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রটির লুণ্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার।

এর আগে গতকাল ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এর গুঁড়িয়ে দেওয়া কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কিনা, সেটি তারা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, এই ধরনের একটি ঘটনা প্রতিরোধ করা অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা দেখছি যে, আমাদের পুলিশের এই ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কিনা।
এমআর