রাজধানীর ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল টিম
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ককটেল সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে বস্তুর ধরণ শনাক্ত ও নিষ্ক্রিয় করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এসআরবির (স্পেশাল র্যাপিড ব্যাটালিয়ন) বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
প্রাথমিকভাবে পাওয়া উপাদানগুলো ককটেল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ডিআর




Comments