Image description

জামালপুরের মাদারগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নিহত হয়েছেন। 

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তোজাম্মেল হক উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে তোজাম্মেল হক কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন। পথে আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকায় পৌঁছালে বালিজুরি থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁর বাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ইনচার্জ রইচ উদ্দীন জানান, "আমরা দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছি। তবে অপর মোটরসাইকেলের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে শনাক্তের চেষ্টা চলছে।"

মাদারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মানবকণ্ঠ/ডিআর