রূপগঞ্জে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে কয়েকহাজার হতদরিদ্র অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ বিএনপিও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু তার বক্তব্যে বলেন, রাজনীতি মানে সেবা। আমি আপনাদের সেবা করে যেতে চাই। যাতে দেশে গণতন্ত্র না থাকে এ কারণে শিশুদের হেলিকপ্টারে করে মারা হয়েছে। দেশে গণতন্ত্র না ছিল না বলেই এতো মানুষ হত্যা ও গুম হয়েছে। রূপগঞ্জের খাল গুলো প্রভাবশালীদের দ্বারা ভরাট হয়ে যাওয়ায় রূপগঞ্জের মানুষ পানিবন্দি হয়ে যায়। খাল গুলো দখল মুক্ত করা হবে।
যে রূপগঞ্জে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এগিয়ে যাবে। মানুষ তার ন্যায্য অধিকার পাবেন। সুখে দুখে বিএনপি পরিবার আপনাদের পাশে থাকবে।
বিগত সময়ে এদেশে ধর্ম নিয়ে বিরোধ ছিলনা। সবাই একসাথে মিলে মিশে বসবাস করেছে। আগামী সময়েও সকল ধর্মের লোকজন নিয়ে একটি সুন্দর স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবো ইনশাল্লাহ।
মানবকণ্ঠ/আরআই




Comments