মেহেরপুরের দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছে।
মেহেরপুর-১(সদর-মুজিবনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান ১ লাখ ২২ হাজার ৮২৯ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মাসুদ অরুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪- ভোট। এখানে ভোটের ব্যবধান ১৮ হাজার ৬০৫।
অপরদিকে মেহেরপুর-২(গাংনী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন ধানের শীষ প্রতিকে পেয়েছেন -৮৫ হাজার ৬৮৯ভোট। এখানে ভোটের ব্যবধান ৮ হাজার ৪৭৯ ভোট।
মেহেরপুর সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৩ লাখ ১৩ হাজার ৪৫৫। পোস্টাল ব্যালটে আবেদন ছিলো ৩ হাজার ৫২০ ভোট।
এছাড়া গাংনী আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৫৬৩ জন। এছাড়া পোস্টাল ব্যালটে আবেদন করেছিলেন ৩ হাজার ১৪২জন।




Comments