ফেনী-১; খালেদা জিয়ার আসন পুনরুদ্ধার করলেন ধানের শীষের প্রার্থী মজনু
ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, এবং পরশুরাম) বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত দীর্ঘদিন দিন পরিচিত। এই আসনে বেগম খালেদা জিয়া যতবার নির্বাচন করেছে বিপুল ভোটের নির্বাচিত হয়েছেন। ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত ১২ টা ত্রিশ মিনিটের সময় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এ ফলাফল ঘোষণা করেন। মোট ১২১ টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট।
ফেনী-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২১টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২৬৯ জন।




Comments