কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাপায় নওশাদ নুর (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে চকরিয়া থানা সংলগ্ন হিন্দুপাড়া টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নওশাদ চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে একটি মালবাহী ট্রাক নওশাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments