Image description

নারায়ণগঞ্জ সদর উপজেলার নাসিক সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো ভূমি অফিস কার্যালয় খালি পড়ে আছে এবং কোনো কর্মকর্তা-কর্মচারী সেখানে উপস্থিতি নেই।

পরে খোঁজ নিয়ে জানা গেছে, ভূমি সহকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহায়ক ফাতেমসহ ৩ জনকে সম্প্রতি বদলি করা হয়েছে। এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজারে এবং অফিস সহায়ক ফাতেমাকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

বর্তমানে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা না থাকায় ভুমি অফিসের সকল ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে। এ বিষয়টি এসিল্যান্ড অফিসের নামজারি সহকারী জান্নাত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নির্ধারিত যথাসময়ে ভূমি অফিস খোলার কথা থাকলেও অফিসটি তালাবদ্ধ ছিল।

সেই আকস্মিকভাবে সকাল ৯টা ১০ মিনিটে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কাউকে না জানিয়ে পরিদর্শনে আসেন। এ সময় তিনি এসে দেখেন ভূমি অফিসটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে প্রায় ৩০ মিনিট সেখানে বাহিরের রাখা একটি চেয়ার বসে অপেক্ষা করেন। খবর পেয়েও কর্মকর্তাদের উপস্থিত হতে আধা ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যায়। 

এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয় এবং ভূমি অফিসের সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন তা তিনি।স্ব শরীরে দেখেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।