Image description

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভূজপুরে হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো; ভূজপুরে হারুয়ালছড়ি ইউনিয়নের ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে সাকি (৮) একই বাড়ির জাগির হোসেনের মেয়ে সানজিদা (১১) ।

হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, বাড়ির পাশে ইটভাটার মাটি কাটার পানি ভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মূলত একজন পানিতে পড়ে গেলে অন্যজন বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।