Image description

নীলফামারী জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন’র (৩৪৪৬) সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে (৭এপ্রিল) নীলফামারীর বাসটার্মিনালে সংগঠনটির জেলা কার্যালয় উদ্বোধন এবং সভার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিতা শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী শামীম ও জেলা জজ আদালতের জিপি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম উদ্বোধক হিসেবে বক্তব্য দেন।

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর আলমের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান।

অন্যান্যের মধ্যে ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, সদর উপজেলা জাসাসের আহবায়ক আওরঙ্গজেব সুজন, ডোমার উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক লোকমান হোসেন আবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর বক্তব্য দেন।

জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর আলম জানান, সংগঠনটি নীলফামারী থেকে নেতৃত্ব দেবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় কাজ করবে।

উদ্বোধনী দিনে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (২২০) নয়জন শ্রমিক পদত্যাগ করে জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নে(৩৪৪৬) যোগদান করে।

উদ্বোধন শেষে বনার্ঢ্য এক র‌্যালি নীলফামারী-সৈয়দপুর সড়ক প্রদক্ষিণ করে।