Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সময় টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় পূর্বাচল প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে স্থানীয় ২৫ জন এতিম শিক্ষার্থীর সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন আমন্ত্রিত অতিথিরা। পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী ইসলাম বলেন, "সময় টেলিভিশন দীর্ঘ ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আজকের এই বিশেষ দিনটি এতিম শিশুদের নিয়ে পালন করার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় ও মানবিক।"

বিশেষ অতিথির বক্তব্যে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন সময় টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে অতিথিরা এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর